বজ্রপাতে এক পরিবারের পালিত সব গরু মারা গেছে দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি, এক পরিবারের পালিত একাধিক গরু মারা গেছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তবে, উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে কবে, কোথায় ঘটনাটি ঘটেছে সেবিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনার তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

তবে, দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ এপ্রিল জামালপুরের দেওয়ানগঞ্জে এক ব্যক্তির চারটি এবং গতকাল (২৭ এপ্রিল) নোয়াখালীর সুবর্ণচরে একটি গরু বজ্রপাতে মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।

পরবর্তীতে আলোচিত ছবিটি এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, উক্ত ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ

সুতরাং, বজ্রপাতে এক পরিবারের পালিত সব গরু মারা গেছে দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র 

Share: