থালাপতি বিজয়কে শেখ হাসিনার ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিটি এআই জেনারেটেড

ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও সাবেক অভিনেতা থালাপতি বিজয়কে ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলের তোড়া দিয়ে ‍শুভেচ্ছা জানিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুজনের একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ছবি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, থালাপতি বিজয়কে শেখ হাসিনার ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটি আসল হওয়ার সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ছবিটি আসল হয়ে থাকলে স্বাভাবিকভাবেই তা ভারত ও বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো।

সাম্প্রতিক সময়ে এধরনের ছবির ক্ষেত্রে একটি ধারা লক্ষ্য করা যায়। যেখানে এআই প্রযুক্তির ব্যবহার করে দুজন ব্যক্তির সাক্ষাতের ছবি তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে বিভ্রান্তির উদ্দেশ্যে প্রচার করা হয়। তাই উক্ত ছবিটিও এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা সেটি যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ছবিটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, থালাপতি বিজয়কে শেখ হাসিনার ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Hive Detect 
  • Rumor Scanner’s Analysis
Share: