পা দিয়ে কিশোরীর এসএসসি পরীক্ষা দেওয়ার এই ছবিটি এআই নির্মিত

এসএসসি কিংবা এইচএসসির মত বোর্ড পরীক্ষাগুলোর সময় প্রায়শই বিভিন্ন কেন্দ্রে বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীদের পা দিয়ে পরীক্ষা দেওয়ার তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবছরের এসএসসি পরীক্ষা চলাকালীন এক কিশোরীর পা দিয়ে পরীক্ষা দেওয়ার দাবিতে একটি ছবি প্রচার করা হয়। 

ফেসবুকে প্রচারিত এমন ছবি সংবলিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কিশোরীর পা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে এবছর সিরাজগঞ্জে সুমাইয়া নামের এক কিশোরের পা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা জানা যায়। তবে আলোচিত ছবির কথিত পরীক্ষার্থীর সাথে এই এসএসসি পরীক্ষার্থীর স্কুলের পোশাক কিংবা চেহারার কোনো মিল পাওয়া যায়নি। এছাড়াও অন্যকোনো নির্ভরযোগ্য মাধ্যমে ছবির কিশোরীর পা দিয়ে পরীক্ষা দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ছবিটির বিষয়ে অনুসন্ধানে Minara’s Lifestyle নামের একটি ফেসবুক পেজে আলোচিত ছবিটির একটি স্পষ্ট সংস্করণ প্রচার হতে দেখা যায়। ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮.৮ শতাংশ।

সুতরাং, কিশোরীর পা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: