এপস্টিন ফাইলে মায়ের সাথে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির জেফরি এপস্টিনের পার্টিতে শৈশবে অংশগ্রহণের একটি ছবির সন্ধান পাওয়া গিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির শৈশবে এপস্টিনের পার্টিতে অংশগ্রহণের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এপস্টিন ফাইলে এমন কোনো ছবির সন্ধান পাওয়ার তথ্য পাওয়া যায়নি।
তাই প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা যাচাই করতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

পরবর্তীতে প্রচারিত এই ছবিটি তৈরিতে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ভিন্ন ভিন্ন দুটি মাধ্যম জোহরান মামদানির একই পোশাকে তার মায়ের সাথে তোলা শৈশবের দুটি ছবির সন্ধান পাওয়া যায়। ধারণা করা যাচ্ছে, উক্ত ছবিগুলো ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়াও ছবিগুলোর বিষয়ে জানা যায়, এগুলো Fahrenheit 9/11 নামের একটি সিনেমার প্রিমিয়ার শোতে অংশগ্রহণের সময় ধারণ করা হয়।
সুতরাং, শৈশবে এপস্টিনের পার্টিতে মায়ের সাথে জোহরান মামদানির অংশগ্রহণের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবিটি এআই নির্মিত
তথ্যসূত্র
- SynthID
- Britannica Website: Zohran Mamdani


