কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিড়ালের মুখাকৃতির ফুলকে বাস্তব ফুলের ছবি দাবিতে প্রচার 

সম্প্রতি, ‘বিলাই ফুল’ শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফুলের ছবি প্রচার করা হয়েছে। 

বিড়াল

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিলাই ফুল দাবি করা ছবিটি বাস্তব নয় বরং ছবিটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে, রিভার্স ইমেজ সার্চ করে সামজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট পাওয়া যায়। এছাড়াও, জানা যায়, StorieSpot নামের একটি ফেসবুক পেজ থেকে সম্ভাব্য প্রথম পোস্ট (আর্কাইভ) করা হয়। পরবর্তীতে, “cat’s eye dazzle” নামে গুগলে সার্চ করেও এই ফুল সংক্রান্ত বিশ্বস্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকে এই ফুলের বৈজ্ঞানিক নাম Cryptanthus bivittatus দাবি (আর্কাইভ) করে। তবে Cryptanthus bivittatus ও এই ফুলের মধ্যে কোনো মিল নেই। এর মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা যায় ছবিটি এআই দিয়ে তৈরি। 

এই বিষয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য, রিউমর স্ক্যানার টিম ‘AI Classifier’ by Hive’’, ‘Is It AI?  ও ‘AI Or Not’ নামের তিনটি ভিন্ন এআই ছবি ডিটেকশন টুল ব্যবহার করে জানতে পারে ছবিগুলো এআই দিতে তৈরি। 

এছাড়াও, এই ছবি ব্যবহার করে বীজ বিক্রির নামে বিশ্বব্যাপী প্রতারণা করছে অনেকেই। বিভিন্ন ওয়েবসাইটে প্রোডাক্ট স্যাম্পলে এসব ছবি ব্যবহৃত হচ্ছে।

মূলত, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিলাই ফুল দাবিতে বিড়ালের মুখাকৃতির একটি ফুলের ছবি প্রকাশ করা হয়। পরবর্তীতে উক্ত ছবিটিই বাস্তব ছবি দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, পূর্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কলার ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হলে সে বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিড়ালের মুখাকৃতির ফুলকে ‘বিলাই ফুল’ নামে বাস্তব ফুলের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: