সম্প্রতি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তুরাগে নদে লাশ পাওয়ার ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ভিডিওতি তৈরি করা হয়েছে।
বর্তমান সম্পর্কে তুরাগ নদে লাশ পাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত। সেই ঘটনার প্রেক্ষিতে যদি কোনো বিক্ষোভ মিছিল হতো তাহলে গণমাধ্যমে তা ফলাও করে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে বিক্ষোভ মিছিল হওয়ার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি এআই ডিটেক্টর Hive Detect দিয়ে যাচাই করে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়।
সুতরাং, তুরাগ নদে লাশ পাওয়ার প্রতিবাদে জনতার বিক্ষোভ মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Ai Analysis


