গতকাল (০৭ এপ্রিল) ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরই প্রেক্ষিতে, তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ড. শিরিন শারমিনের মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সূক্ষভাবে পর্যালোচনা করে ছবিটিতে দেখতে পাওয়া ব্যানারগুলোতে বেশকিছু এআই জনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। একাধিক ব্যানারে লেখাগুলোতে বিকৃতি লক্ষ্য করা যায়। যা সাধারণত এআই দিয়ে তৈরিতে ছবিতে লক্ষ্য করা যায়।
তাই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, ড. শিরীন শারমিন চৌধুরীর মুক্তির দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারটেড।
তথ্যসূত্র
- Hive Detect
- Rumor Scanner’s Analysis


