চট্টগ্রামের বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

চলমান বন্যায় চট্টগ্রামের অবস্থা দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুইটি ছবি প্রচার করা হয়েছে।

১ম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

২য় দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবি দুইটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি দুইটি তৈরি করা হয়েছে।

ছবি যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

বিষয়টি আরও নিশ্চিত হতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশের কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির সহায়তায় যাচাই করা হলে দেখা যায়, এর বেশিরভাগ বা সম্পূর্ণ অংশ গুগলের এআই ব্যবহার করে সম্পাদিত বা তৈরি করা হয়েছে।

ছবি যাচাই ২

সুতরাং, চলমান বন্যায় চট্টগ্রামের অবস্থা দাবিতে প্রচারিত ছবি দু’টি এআই-তৈরি।

তথ্যসূত্র

  • Gemini 
  • Rumor Scanner’s analysis 
Share: