সম্প্রতি, ‘খেলা শেষে কোচের উপর নেইমার ক্ষোভ প্রকাশ করলেন।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়নি।
ভিডিওটি সর্বপ্রথম ‘kuba.creates.ai’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিও প্রকাশকারী একটি কনটেন্ট ক্রিয়েশন অ্যাকাউন্ট।
এছাড়া, ভিডিওটিতে Ausar AI–এর জলছাপ (ওয়াটারমার্ক) দেখা যায়। Ausar AI মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবি ও ভিডিও তৈরির একটি ওয়েবভিত্তিক প্ল্যাটফর্ম।
পরবর্তীতে, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশ ও ভিডিওতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ।
সুতরাং, ব্রাজিলের কোচের ওপর নেইমার জুনিয়র ক্ষোভ প্রকাশ করার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- Ausar AI
- Rumor Scanner’s Analysis


