শহীদ আবু সাঈদ চত্বরে এক বৃদ্ধের প্রস্রাব করার দৃশ্য দাবিতে এআই-সম্পাদিত ছবি প্রচার

সম্প্রতি, বরিশালের পাথরঘাটায় শহীদ আবু সাঈদ চত্বরে এক বৃদ্ধের প্রস্রাব করার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, ভিন্ন একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটির সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে পাথরঘাটার স্থানীয় একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজে গত ৩০ জুন প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে ব্যবহৃত ছবিটির সঙ্গে আলোচিত ছবির ব্যানার, ছবির অ্যাঙ্গেল এবং অন্যান্য আনুষঙ্গিক উপাদানের মিল পাওয়া যায়। তবে বাকি সব উপাদানের মিল থাকলেও, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে দেখা যাওয়া এক বৃদ্ধের প্রস্রাব করার দৃশ্যটি মূল ছবিতে নেই।

অর্থাৎ, উক্ত ছবিটি দিয়েই আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

এছাড়া, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করেও দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ

সুতরাং, পাথরঘাটায় শহীদ আবু সাঈদ চত্বরে বৃদ্ধের প্রস্রাব করার ছবিটি এআই দিয়ে সম্পাদিত।

তথ্যসূত্র

Share: