জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ৮ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তিন শিক্ষার্থী। ১১ এপ্রিল বিকেলে প্রায় ৭২ ঘণ্টা পর একাধিক শহীদ পরিবারের সদস্যদের অনুরোধে অনশন ভাঙেন তারা। এর আগে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে সেখানে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে অনশনরত শিক্ষার্থীদের সাথে নাসীরুদ্দীন পাটওয়ারী আপেল খাচ্ছেন দাবিতে একটি ছবি এবং বিড়ি খাচ্ছেন দাবিতে আরেকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত পোস্টগুলো দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স সার্চ এবং কিওয়ার্ড সার্চ করে প্রচারিত ছবিগুলো বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি।
ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা তা জানতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে ছবিগুলো এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই দুই ছবি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Detection Tool
- Rumor Scanner’s analysis


