গত ০৪ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রকাশ্যে আনা হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে জানাজা হওয়ার পর আগামী ০৯ জুলাই তাকে দাফন করা হবে।
এরই প্রেক্ষিতে, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবি দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
শুরুতে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবি প্রকাশ করা হয়েছে কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, গত ০৪ জুলাই শ্রদ্ধা জানাতে ইরানের পতাকা দিয়ে ডাকা খামেনির শুধু কফিন প্রকাশ্যে আনা হয়েছে। খামেনির মরদেহের কোনো ছবি কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে, চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি।
মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব শনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।

সুতরাং, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।
তথ্যসূত্র
- Reuters- Iran unveiled the coffin of former Supreme Leader Ali Khamenei in Tehran, as the country’s ruling clerics prepare days of mass funeral rites to signal public devotion to the Islamic Republic
- Alarabiya News- Three sons of Iran’s slain leader Khamenei appear at funeral, his successor still absent
- Al Jazeera- What is the religious and political messaging behind Khamenei’s funeral?
- Ai Analysis


