সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, আলোচিত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
অনুসন্ধানে তারেক রহমানের ছবিটি বাস্তব হওয়ার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত আইডি কার্ডটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোর বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, আইডি কার্ডে থাকা লোগোটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কখনোই ছিলো না।

অর্থাৎ, তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দাবিতে যে ছবিটি প্রচার হচ্ছে সেটিতে থাকা লোগোটিও ভুয়া।
এরপর, আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Bangla Pedia- বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম
- Ai Analysis


