জামায়াত শিবিরের নেতার বাড়িতে তেল পাওয়ার দাবিতে এআই ছবি প্রচার 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চালালেও কোথাও নিশ্চয়তা মিলছে, কোথাও মিলছে না। এমন পরিস্থিতিতে জামায়াত শিবির নেতার বাসায় তল্লাশি চালিয়ে খাটের তলায় তেল পাওয়া গেছে দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত শিবিরের নেতার বাড়িতে খাটের তলায় তেল পাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে; যা দেখে অনেকেই বাস্তব ঘটনা ধরে নিচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে গুগলের জেমিনি দিয়ে আলোচিত ছবিটি যাচাই করে দেখা যায়। এটি একটি এআই দিয়ে তৈরি ছবি।

অর্থাৎ, আলোচিত ছবিটি বাস্তব নয়।

সুতরাং, জামায়াত শিবিরের নেতার বাড়িতে খাটের তলায় তেল পাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Google Gemini Analysis 
Share: