সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থা দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান তার সহকর্মী ও বন্ধুর বরাতে ছবিটি প্রচার করেছেন।

ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রচারিত ছবিটি টাঙ্গাইলের নাগরপুর কিংবা দেশের অন্য কোথাও হওয়ার সপক্ষে বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিটি একাধিক এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় সিংহভাগ।

সুতরাং, টাঙ্গাইলের নাগরপুর এলাকায় রাস্তার বেহাল অবস্থা দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- AI Analysis


