আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে গ্যালারিতে রোনালদো-জর্জিনা দাবিতে এআই ছবি প্রচার

১২ জুলাই আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তার গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ এমন দাবিতে তিনটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তার গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
ক্রিস্টিয়ানো রোনালদো ও তার গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে স্টেডিয়ামে আসলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার হতো। কিন্তু, অনুসন্ধানে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজ এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ছবিগুলোর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ndule_24 নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে গত ০৭ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে রোনালদো এবং জর্জিনাকে যে ড্রেস এবং গ্যালারির যে পাশে বসে থাকতে দেখা যায় এর সাথে আলোচিত ছবিগুলোর দৃশ্যের মিল রয়েছে। অর্থাৎ, উক্ত ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলোচিত ছবিগুলো প্রচার করা হচ্ছে।

উক্ত পোস্টে বলা হয়েছে, এটি CapCut এর একটি টেমপ্লেট। যা ব্যবহার করে গত ০৭ জুলাই আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ও তার গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ গ্যালারিতে খেলা দেখতে এসেছেন এমন একটি ভিডিও তৈরি করা হয়েছে।
অর্থাৎ, এটি টেমপ্লেট ব্যবহার করে তৈরি একটি ভিডিও, বাস্তব নয়।
এছাড়া, এআই ডিটেক্টর দিয়ে যাচাই করেও দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও তার গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ দাবিতে প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- ndule_24- Tiktok Post
- Ai Analysis

