সেনাসদস্যদের হাতে শেখ হাসিনার ছবি দাবিতে এআই নির্মিত ছবি প্রচার 

সম্প্রতি সেনা সদস্যদের হাতে শেখ হাসিনার প্রতিকৃতি (ছবি) দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর পোশাকের আদলে উপস্থিত ব্যক্তিদের হাতে শেখ হাসিনার প্রতিকৃতি থাকার দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ছবিটি পর্যবেক্ষণ করে একাধিক অসংগতি শনাক্ত করা যায়। ছবিটিতে উপস্থিত ব্যক্তিদের চেহারার গড়ন, শারীরিক অবয়ব এবং উচ্চতা অস্বাভাবিক রকমের সমান ও যান্ত্রিক মনে হয়। এছাড়া, একজনের হাতে ৪টি আঙ্গুলের অস্তিত্ব রয়েছে।

ছবিটি এআই দ্বারা সম্পাদিত কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Hive Moderation’ এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ এবং ‘SynthID’ এর বিশ্লেষণেও এটি তৈরিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। 

সুতরাং, সেনা সদস্যদের হাতে শেখ হাসিনার প্রতিকৃতি দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: