চলমান সংঘাতে বুর্জ খলিফা বিধ্বস্ত দাবিতে এআই-নির্মিত ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দুবাইয়ে অবস্থিত বিশ্বের অন্যতম উঁচু ভবন বুর্জ খলিফা বিধ্বস্ত হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বুর্জ খলিফা বিধ্বস্তের দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সত্যতা মেলেনি।

পরবর্তীতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওর উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। যেমন, ধোঁয়া ও আগুনের অস্বাভাবিক গতি, আলো-ছায়ার অসামঞ্জস্যতা।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ডিপফেক-ও-মিটার এর FTCN ও AVSRDD টুল অনুযায়ী, এই ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা যথাক্রমে ১০০ শতাংশ ও ৯২.৫ শতাংশ।

সুতরাং, বুর্জ খলিফা বিধ্বস্তের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।

তথ্যসূত্র

  • Hive Detect – Website
  • Deepfake-O-Meter – Website
  • Rumor Scanner’s Analysis
Share: