সম্প্রতি, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাবন্দী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিনে মুক্তি পেয়েছেন দাবিতে কারা ফটকে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। এছাড়া ব্যারিস্টার সুমনও জামিনে মুক্তি পাননি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রে তার জামিনে মুক্তি পাওয়ার তথ্য পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সুতরাং, ব্যারিস্টার সুমনের জামিনে মুক্তি পাওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect
- Rumor Scanner’s Analysis


