সম্প্রতি, ‘মেট্রোরেলে গরুর হাট বসেছে তাই পদ্মাসেতু বাদ যাবে কেন? তাই বিম্পির যুবদল বসিয়েছে পদ্মাসেতুর গরুর হাট। এইবার লেটা চুকে গেছে।’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ব্যক্তিদের মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই-এর নিজস্ব এআই ডিটেকশন টুল ব্যবহার করে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি ওপেনএআই-এর মাধ্যমেই তৈরি। মূলত, ওপেনএআই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে বিশেষ কিছু সিগন্যাল যুক্ত করে দেয়। পরবর্তীতে এই সিগন্যালগুলো বিশ্লেষণের মাধ্যমেই তাদের নিজস্ব সনাক্তকারী টুলটি এআই-জেনারেটেড ছবি চিহ্নিত করতে পারে।
সুতরাং, যুবদল পদ্মা সেতুতে গরুর হাট বসিয়েছে দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Open AI
- Rumor Scanner’s Analysis


