ঢাকার রাস্তায় শেখ হাসিনার গ্রাফিতি দাবিতে এআই নির্মিত ছবি প্রচার

সম্প্রতি, রাজধানী ঢাকার দেয়ালে দেয়ালে শেখ হাসিনার গ্রাফিতি দাবিতে দুইটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকার দেয়ালে শেখ হাসিনার গ্রাফিতির ছবিগুলো বাস্তব নয় বরং, আলোচিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

শুরুতে আলোচিত গ্রাফিতিগুলো ঢাকার দেয়ালে অঙ্কনের সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে এআই ডিটেক্টর Hive Detect এর সহযোগিতায় বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ

অর্থাৎ, ছবিগুলো বাস্তব নয়।

সুতরাং, ঢাকার দেয়ালে শেখ হাসিনার গ্রাফিতি দাবিতে প্রচারিত ছবিগুলো এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

  • Ai Analysis 
Share: