গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পার্কে গিয়ে অশ্লীল কার্যকলাপ করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক এবং প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হওয়ার দাবিতে অন্তত পাঁচটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি যুক্ত করে আলোচিত দাবিগুলোতে প্রচার করা হচ্ছে।
শুরুতে গত ১৪ ফেব্রুয়ারি পার্কে অশ্লীল কার্যকলাপ করতে গিয়ে সেনাবাহিনীর কাছে আটক হওয়া কিংবা পরকীয়া করতে গিয়ে জনতার কাছে আটক হওয়ার বিষয়টি অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার। একাধিক এআই ডিটেক্টর দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়।
সুতরাং, ভালোবাসা দিবসে পার্কে গিয়ে সেনাবাহিনীর কাছে আটক হয়ে কর্তৃক প্রদান কিংবা প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার কাছে আটক হওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলো এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis
- Rumor Scanner’s Analysis


