ইসরায়েলের হামলায় এক পা হারালেন মোজতবা খামেনি দাবিতে এআই ছবি প্রচার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতে ইজরায়েলের হামলায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক পা হারালেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে ছবির উপাদানগুলোতে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ ডিটেক্টের মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় চুরানব্বই শতাংশ।

সুতরাং,‌ ‘ইসরায়েলের হামলায় এক পা হারালেন মোজতবা খামেনি’ শীর্ষক দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

  • Hive Detect 
  • Rumor Scanner’s Analysis
Share: