সম্প্রতি, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী আইনশৃঙ্খলা বাহিনীসহ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মাজার জিয়ারত করলেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ শেখ মুজিবুর রহমানের সমাধিতে কাদের সিদ্দিকীর শ্রদ্ধা জানানোর ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
কাদের সিদ্দিকী শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এটিতে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জেমিনির লোগো দেখা যায়।

এরপর, গুগলের জেমিনি এবং অন্যান্য এআই ডিটেক্টর দিয়ে ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি।

সুতরাং, শেখ মুজিবুর রহমানের সমাধিতে কাদের সিদ্দিকীর শ্রদ্ধা জানিয়েছেন দাবিতে প্রচারিত এই ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis
- Rumor Scanner’s Own Analysis


