সিলেটে তারেক রহমানের জনসভার দৃশ্য দাবিতে এআই-তৈরি ছবি প্রচার

গত ২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই প্রেক্ষিতে, সিলেটে তারেক রহমানের জনসভায় লাখো মানুষের ভীড় দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে তারেক রহমানের ফেসবুক পেজ, বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং,সিলেটে তারেক রহমানের জনসভায় লাখো মানুষের ভীড় দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: