দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে জয়ের সাক্ষাতের দাবিতে এআই তৈরি ছবি প্রচার

সম্প্রতি, ‘কোরিয়ান প্রধানমন্ত্রীর সাথে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎ’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এর সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় ব্যক্তিদের মুখাবয়বে ও পারিপার্শ্বিক উপাদানেও কিঞ্চিৎ অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ বলে ফলাফল আসে।

এছাড়া, আওয়ামী লীগের ফেসবুক পেজ, সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। জয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

সুতরাং, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি এআই-তৈরি।

তথ্যসূত্র

Share: