সেনাপ্রধানকে উদ্ধৃত করে আ.লীগের কার্যক্রম সচল করা হবে জানিয়ে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, ‘আওয়ামী লীগের সব কার্যক্রম সচ্ছল করা হবে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে বলতে শোনা যায়, ‘এখন থেকে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে বাধা দিবে না সেনাবাহিনী। সকল দলকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন সকল দলের ই স্বাধীনতা আছে মিছিল মিটিং করার। তার এই বক্তব্য নিয়ে রাজনীতির মহলে চলছে আলোচনার ঝড়।’

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ২৫ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এমন কোনো মন্তব্য করেননি এবং আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে এতে থাকা ব্যক্তির মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, আওয়ামী লীগের কার্যক্রম সচল ও নির্বাচনের অংশগ্রহণের বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তি সহায়তায় নির্মিত।

তথ্যসূত্র

Share: