আ.লীগের মিছিল দাবিতে এআই ভিডিও প্রচার

গত ২৪ জানুয়ারি, আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে  শেখ হাসিনা স্লোগান দিতে দেখা যায়। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১ লক্ষ ৪৬ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ, মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ইন্টারনেটে ভিডিওটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওটিতে থাকা উপাদানগুলোর পারিপার্শ্বিক অবস্থায় খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। মিছিলে থাকা ব্যক্তিদের মুখের অভিব্যক্তি ও ঠোঁটের নড়াচড়ার সাথে স্লোগানের অমিল রয়েছে।

পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Moderation’ এর মাধ্যমে ভিডিওটি পরীক্ষা দেখা যায়, ভিডিওটিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: