গত ১৭ জানুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৪ জন মন্ত্রী ও ২৫ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হয়েছে মন্ত্রিপরিষদ।
শপথ গ্রহণের সময় তারেক রহমান তার মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা ভেবে কান্না করছেন দাবিতে তিনটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত প্রথম ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত দ্বিতীয় ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফেসবুকে প্রচারিত তৃতীয় ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের কান্না করার দৃশ্যগুলো বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি আলোচিত ভিডিওগুলো প্রথমে একটি স্যাটায়ার পেজ থেকে প্রচার করা হয়েছিল, যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের কান্না করার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। এমনকি তারেক রহমানের ফেসবুক পেজ, বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ এবং মিডিয়া সেলের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওগুলো বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার টিম। এআই ডিটেক্টর ডিপ ফেক ও মিটার দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

বর্তমান সময়ে স্থিরচিত্র বা ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় ভিডিও তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। রিউমর স্ক্যানার আলোচিত ভিডিওগুলো যে ছবিগুলো দিয়ে তৈরি করা হয়েছে, সেগুলো খুঁজে বের করেছে।
রিভার্স ইমেজ সার্চ করে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনটি আলাদা আলাদা পোস্টে (১, ২, ৩) তিনটি ছবি পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওগুলোতে থাকা ব্যাকগ্রাউন্ড, পোশাকসহ আনুষঙ্গিক সবকিছুর মিল রয়েছে।

পোস্টগুলোতে দাবি করা হয়েছে, একটি ছবি তারেক রহমানের শপথ গ্রহণের পর স্বাক্ষর করার মুহূর্তের, আরেকটি গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান ও বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের বৈঠকের এবং একই দিনে শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারতকালের ছবি।
যেভাবে ছড়িয়েছে
পরিশেষে, আলোচিত ভিডিওগুলোর সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, ‘Sesh tv’ নামক একটি ফেসবুক পেজ থেকেই আলোচিত ভিডিওগুলো (১, ২, ৩) প্রথম প্রচার করা হয়েছে।
‘Sesh tv’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটির বায়োতে উল্লেখ রয়েছে “এই পেজের সকল ভিডিও এআই নির্মিত। এই পেজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না। সমসাময়িক ঘটনাগুলো এআই এর মাধ্যমে তুলে ধরা হয়,ধন্যবাদ।”

অর্থাৎ, পেজটি সাধারণত সার্কাজম পেজ।
সুতরাং, শপথ গ্রহণের সময় এবং বাবা-মায়ের কবরের পাশে তারেক রহমানের কান্নার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওগুলো এআই-তৈরি।
তথ্যসূত্র
- Tarique Rahman- Facebook Page
- BNP- Facebook Page
- BNP Media Cell- Facebook Page
- Ai Analysis
- BNP- Facebook Post (1, 2, 3)
- Sesh Tv- Facebook Page
- Sesh Tv- Facebook Post (1, 2, 3)


