তৌহিদী জনতা কর্তৃক শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে গোবর মাখানোর দাবিতে এআই তৈরি ছবি প্রচার

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী জুলাই স্মৃতিস্তম্ভে হামলাভাংচুরের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, ‘শাহবাগে জুলাই স্তম্ভে গোবর মেখে দিল তাওহীদি জনতা।’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে গোবর মাখানোর দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের গত ৭ ডিসেম্বর ‘Saiful Raju’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ‘শাহবাগ মোড়ে ৩৬ জুলাই স্মৃতি স্তম্ভ’ শিরোনামে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল থাকলেও সেখানে গোবর মাখানোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

পরবর্তীতে, গুগল ম্যাপের জিওলোকেশন থেকে জানা যায় যে ছবিটি ঢাকার শাহবাগ মোড়ের।

প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে দেখা যায় স্মৃতিস্তম্ভের ওপর লেখাগুলো কিছুটা বিকৃত এবং পারিপার্শ্বিক উপাদানেও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। 

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘GLFF (2024)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

এছাড়া, সাম্প্রতিক সময়ে শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে গোবর মাখানোর ঘটনা সম্পর্কে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে জানা যায়নি৷ এমন ঘটনা ঘটলে সেবিষয়ে গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করার কথা।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে তৌহিদী জনতা কর্তৃক শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে গোবর মাখানোর দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: