প্রতিবন্ধী কার্ড নিয়ে বিএনপি নেতারা প্রতারণা করায় ভোট দাঁড়িপাল্লায় দিবে বলে নারীর বক্তব্য দাবিতে ডিপফেক ভিডিও প্রচার

সম্প্রতি, ‘প্রতিবন্ধী ভাতার নামে বিএনপি নেতাদের চরম প্রতারণা! টাকা নিয়েও কার্ড দেননি, ফেরত চাইলে হুমকি’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে একজন নারীকে ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ, বিএনপি নেতারা আমাকে প্রতিবন্ধী ভাতা করে দিতে চেয়ে টাকা নিয়েছে। কিন্তু তারা আমাকে কার্ডটি করে দেয়নি। এখন টাকা ফেরত চাইলে আমাকে হুমকি দেয়। আবার বলে টাকা দিসি এই কথা যেন কেউ না জানে। আমি এই ঘুষখোর বিএনপি দলকে ভোট দিব না। ভোট যদি দিতেই হয় দাড়িপাল্লা মার্কাতেই দেব ইনশাল্লাহ।’ বলতে দেখা যায়। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রতিবন্ধী কার্ড নিয়ে বিএনপি নেতারা প্রতারণা করায় নির্বাচনে ভোট দাঁড়িপাল্লায় দিবে বলে নারীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য সানডে টাইমসের ওয়েবসাইটে ২০১৩ সালের ২৩ জুন ‘Baring their scars: Survivors of Bangladesh’s factory collapse’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ছবিতে থাকা নারীর নাম রিক্তা। তিনি ২০১৩ সালে রানা প্লাজা ট্রাজেডিতে তার ডান হাত হারান।

অর্থাৎ, এটি নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। অন্তত ২০১৩ সাল থেকেই ছবিটি অনলাইনে রয়েছে।

এছাড়া, সাম্প্রতিক সময়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভিডিওতে থাকা ব্যক্তির মুখাবয়বের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘AVSRDD (2025)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।

সুতরাং, প্রতিবন্ধী কার্ড নিয়ে বিএনপি নেতারা প্রতারণা করায় নির্বাচনে ভোট দাঁড়িপাল্লায় দিবে বলে নারীর বক্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: