নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে নিয়ে ট্রাম্পের প্রেস ব্রিফিং দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস ব্রিফিং দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। পোস্টগুলোর ক্যাপশনে ট্রাম্পের বক্তব্য দাবিতে উল্লেখ করা হয়েছে, “বাংলাদেশের নির্বাচনে সকল দলের অংশগ্রহণের জন্য আমি ইউনুসের কাছে দুইজন প্রতিনিধি পাঠিয়েছি। আমি জানতে পেরেছি ইউনুস আমার দুইজন প্রতিনিধিকে অসম্মান করেছে। ইউনুসকে আমি সতর্ক করছি, কথা না শুনলে তার অবস্থা মাদুরোর মতো হবে। কথা না শুনলে আমি বাংলাদেশের সেনাবাহিনীকে আদেশ করবো ইউনুসকে সরানোর জন্য। ইউনুসের প্রতি এটাই আমার শেষ বার্তা।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, চলতি বছরের জানুয়ারি মাসে হোয়াইট হাউসে ট্রাম্পের একটি বিল সাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিওর অডিও পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘USA TODAY’ এর ইউটিউব চ্যানেলে গত ১৫ জানুয়ারিতে “Trump says ‘not a thing Denmark can do’ about China, Russia” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে, মূল ভিডিওতে থাকা অডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর অডিওতে পার্থক্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটি পর্যালোচনায়, বাংলাদেশের নির্বাচন কিংবা প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে ট্রাম্পের কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক ও মিটার’ দিয়ে পরীক্ষা করলে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (ডিপফেক) প্রযুক্তি দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে নিয়ে ট্রাম্পের প্রেস ব্রিফিং দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি কিছুটা সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: