সম্প্রতি, চট্টগ্রামের বন্যার ভয়াবহতার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পানির নিচে থাকা বাড়িগুলোর শুধু টিনের চাল পানির উপরে রয়েছে। আর তাতেই আশ্রয় নিয়েছে মানুষ।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি চলমান বন্যার দৃশ্য হওয়ার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশের উপরে।

সুতরাং, চলমান বন্যায় চট্টগ্রামের ভয়াবহতার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Ai Analysis


