শাকিব খান জামায়াতের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও ও ইনকিলাবের সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, জামায়াতের নির্বাচনী প্রচারণায় শাকিব খান অংশ নেওয়ার দাবিতে একটি ভিডিও ও দ্য ডেইলি ইনকিলাবের ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

১ম দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

২য় দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চিত্রনায়ক শাকিব খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাবিতে জামায়াতের আমীর শফিকুল রহমান ও তার ছবি সংবলিত প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে। অপরদিকে ইনকিলাবের নামে প্রচারিত ফটোকার্ডটি মূলত ওই গণমাধ্যমের ভিন্ন আরেকটি ফটোকার্ড সম্পাদনা করে তৈরি করা হয়েছে।

ভিডিও যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ ।

ফটোকার্ড যাচাই

আলোচিত ফটোকার্ডে দ্য ডেইলি ইনকিলাবের লোগো রয়েছে। উক্ত লোগোর সূত্র ধরে ৯ ফেব্রুয়ারি দ্য ডেইলি ইনকিলাবের ফেসবুক পেজে ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, রহস্য কী’ শিরোনামমে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যালোচনার করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে এই ফটোকার্ডটিতে ‘‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, রহস্য কী’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

ইনকিলাবের বিস্তারিত প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শাকিব খান ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ভিডিওটি এইআই নির্মিত।

সুতরাং, শাকিব খান বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত এবং ‘জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান’ শিরোনামে দ্য ডেইলি ইনকিলাবের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

  • HIVE MODERATION
  • The Daily Inqilab – Facebook Post
  • Rumor Scanner’s Analysis

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: