কুকুরের মাংস খাসি বলে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতারের দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ‘কুকুরের মাংস খাসি বলে বিক্রি করায় ২ জন গ্রেফতার’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওতে কথিত সেনাসদস্যদের বলতে শোনা যায়,  ‘প্রিয় দেশবাসী, আমরা গোপন অভিযোগের ভিত্তিতে জানতে পেরেছি এই বাগানে দুইজন কসাই কুকুর জবাই করে মাংস ২০০ টাকা কেজি দরে হোটেলে বিক্রি করছে।এই কুকুরের মাংস হোটেলওয়ালারা খাসির মাংস বলে চালিয়ে দিচ্ছে এই রমজান মাসে, যেটা জঘন্য অপরাধ। আমরা এই বাগানে এসে দুইজনকে আটক করে ফেলেছি।’ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্রে সম্প্রতি এমন কোনো ঘটনার উল্লেখ বা প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এতে থাকা ব্যক্তিদের মুখাবয়ব, শারীরিক ভঙ্গি এবং পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা ও অসংগতি রয়েছে, যা সাধারণত এআই-জেনারেটেড কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলগুলোর বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

তরাং, কুকুরের মাংস খাসি বলে বিক্রি করার দায়ে দুইজন গ্রেফতার হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওট এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তথ্যসূত্র

Share: