ওসমান হাদি ও তার ছেলে দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, ওসমান হাদি ও তার ছেলে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি ও তার ছেলে দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, ওসমান হাদির পুরোনো একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়া, ওসমান হাদির ছেলের কোনো ছবি বা ভিডিও হাদি পরিবার বা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রকাশ্যে আসেনি।

পরবর্তী অনুসন্ধানে সিলেটের স্থানীয় গণমাধ্যম Sylhet21 এর ওয়েবসাইটে গত ১৪ ডিসেম্বর ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবিতে থাকা পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং হাতে থাকা মোবাইলের সাথে আলোচিত ভিডিওতে থাকা ওসমান হাদির পোশাক, ব্যাকগ্রাউন্ড এবং হাতে থাকা মোবাইলের মিল রয়েছে।

এছাড়া, একই ছবিটি ওসমান হাদির ফেসবুক পেজেও পাওয়া যায়। তবে, এই প্রতিবেদন লেখার সময় ওসমান হাদির ফেসবুক পেজটি খুঁজে পাওয়া যায়নি। ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা জানিয়েছেন, পেজটিতে অনেক রিপোর্ট পড়ায় সাবধানতার জন্য পেজটি ডিয়েক্টিভেট (আনপাবলিশ) করা হয়েছে।

পরবর্তীতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যাচাইকারী ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। 

সুতরাং, এআই দিয়ে তৈরি ওসমান হাদির ও তা ছেলের সাথে বাস্তব দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: