পাবনা যাওয়ার পথে জাহাজ ডুবে যাওয়ার দৃশ্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি, ‘পাবনা-৫ এ জাহাজ ডুবে যাওয়ার ভিডিও’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে একটি জাহাজ ডুবে যাওয়ার দৃশ্য দেখানো হয় এবং দাবি করা হয় যে ঘটনাটি পাবনা-৫ এলাকায় ঘটেছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ভিডিওটি সূত্রপাতের বিষয়ের অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Sesh Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ২৮ ডিসেম্বর রাত ৮টা ৪৩ মিনিটে প্রচারিত এ দাবি সংক্রান্ত প্রথম পোস্ট খুঁজে পাওয়া যায়।

‘Sesh Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির বায়োতে লিখা রয়েছে ‘এই পেইজের সকল ভিডিও এআই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনা গুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়।’ অর্থাৎ, এটি একটি সার্কাজম পেজ।

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তৈরি কিনা সে বিষয়ে যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা শতভাগ।

সুতরাং, পাবনা যাওয়ার পথে জাহাজ ডুবে যাওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা ভিডিওটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

Share: