পাকিস্তানের করাচিতে দানবের মত বড় ষাঁড় দাবিতে এআই ভিডিও গণমাধ্যমে 

সম্প্রতি, “হাটে কোটি টাকার দা’নব ষাঁড়, অবাক ক্রেতা-দর্শনার্থীরা” শীর্ষক দাবিতে একটি ভিডিও গণমাধ্যমসহ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

দাবি করা হচ্ছে- পাকিস্তানের করাচির একটি হাটে এই ষাঁড় গরুটি তোলা হয়েছে।

গণমাধ্যমে প্রচারিত পোস্ট দেখুন: বৈশাখী টিভি, নিরপেক্ষ (ফেসবুক, ইউটিউব)।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের করাচির একটি গরুর হাটে দানবের মত বড় ষাঁড় গরু দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি শনাক্ত করা যায়। যেমন, ভিডিওটিতে ষাঁড় গুরুর পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির মুখমণ্ডল ক্যামেরার দিকে থাকলেও তার পায়ের অবস্থান ভিন্ন দিকে ঘোরানো দেখা যায়। অর্থাৎ, শরীরের উপরের অংশ ও নিচের অংশের অঙ্গভঙ্গির মধ্যে স্বাভাবিক সামঞ্জস্য অনুপস্থিত, যা ভিডিওটির স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

পরবর্তীতে, এআই কনটেন্ট শনাক্তকারী প্লাটফর্ম হাইভ ডিটেক্ট দিয়ে যাচাই করে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় শতভাগ। 

অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়।

সুতরাং, পাকিস্তানের করাচিতে হাটে কোটি টাকার দানব ষাড় দাবিতে প্রচারিত ভিডিওটি এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s Own Analysis 
  • Hive Detect 
Share: