সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূর্তি তৈরির দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার মূর্তি তৈরির দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত ভিডিওটির অস্তিত্ব মেলেনি। তবে, Nazmul’s World নামক একটি ফেসবুক পেজে আলোচিত ভিডিওর সন্ধান পাওয়া যায়। উক্ত পেজটি পর্যবেক্ষণ করে মূর্তি তৈরির এমন একাধিক (১,২,৩) ভিডিও পাওয়া যায়। সবগুলো ভিডিওতে এক প্রকারের কৃত্রিমতা পরিলক্ষিত হয় যা সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে, আলোচিত ভিডিওর বিষয়ে অধিকতর নিশ্চিতে রিউমর স্ক্যানার ভিডিওটি ‘হাইভ মোডারেশন’ টুলের ‘Hive Detect AI’ মডেল দিয়ে পরীক্ষা করে। মডেলটির বিশ্লেষণে, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা সিংহভাগ বলে জানানো হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে তৈরি করা হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, শেখ হাসিনার মূর্তি তৈরির দৃশ্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- Hive Detect AI: AI Content Detector
- Rumor Scanner’s own analysis


