শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়ে বায়তুল মোকাররম থেকে ধানমন্ডি ৩২ অভিমুখে যাত্রা দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

গত জানুয়ারিতে ‘বায়তুল মোকাররম থেকে জুমার নামাজ শেষে সকল মুসল্লিরা ধানমন্ডি ৩২ এর দিকে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে জনতাকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনার স্মরণে, ভয় করিনা মরণে; ভয় করিনা মরণে, শেখ হাসিনার স্মরণে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমন কোনো ঘটনার উল্লেখ পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে মানুষের মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে বেশ কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। এছাড়া, গুগল এআই-এর বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘সিন্থআইডি’ ব্যবহারের মাধ্যমেও এটি নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি তৈরিতে বা সম্পাদনায় গুগল এআই-এর সহায়তা নেওয়া হয়েছে।
সুতরাং, বায়তুল মোকাররম থেকে মুসল্লিরা ধানমন্ডি ৩২ এর দিকে যাত্রার দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- HIVE MODERATION
- SynthID Analysis
- Rumor Scanner’s Analysis

