মায়ের কবরে ফুল দিতে গিয়ে তারেক রহমানের কান্নার দৃশ্য দাবিতে এআই-তৈরি ভিডিও প্রচার

গত ৩০ ডিসেম্বর ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল (৩১ ডিসেম্বর) বিকেল তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যানে দাফন করা হয়েছে।
এরই প্রেক্ষিতে, ‘মায়ের শেষ বিদায়ে ফুল দিতে গিয়ে অজরে কাঁ*দলেন তারেক রহমান’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মা খালেদা জিয়ার শেষ বিদায়ে কবরে ফুল দিতে গিয়ে তারেক রহমানের কান্না করার আলোচিত ভিডিওটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহযোগিতায় ভিন্ন একটি ভিডিওর মাধ্যমে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত ভিডিওটি সূত্রপাতের বিষয়ের অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘Sesh Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিটে সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

‘Sesh Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির বায়োতে লিখা রয়েছে ‘এই পেইজের সকল ভিডিও এআই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনা গুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়’।

অর্থাৎ, পেজটি সার্কাজম পেজ।
এরপর তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে গতকাল (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ০৬ টা ২২ মিনিটে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ৫২ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওর ৪২ মিনিট ১২ সেকেন্ডের সময়কার দৃশ্যের সাথে আলোচিত ভিডিওতে থাকা তারেক রহমানের পোশাক এবং পাশে থাকা দুই সৈনিক সহ আশেপাশের সকল উপাদানের সাথে মিল রয়েছে।

তবে, উক্ত ভিডিওর কোথাও তারেক রহমানকে কান্না করতে দেখা যায়নি।
পরিশেষে আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হওয়ার সম্ভাবনা রয়েছে শতভাগ।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি বাস্তব নয়।
সুতরাং, এআই দিয়ে তৈরি খালেদা জিয়ার শেষ বিদায়ে কবরে ফুল দিতে গিয়ে তারেক রহমানের কান্না করার ভিডিওকে বাস্তবা দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sesh Tv- Facebook Post
- Sesh Tv- Facebook Page
- Tarique Rahman- Facebook Post
- Al Analysis

