ঝিনাইদহে এক লক্ষ হিন্দু ভোটার আ. লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না দাবিতে এআই ভিডিও প্রচার 

সম্প্রতি, “ঝিনাইদহে এক লক্ষ সম্প্রদায়ের লোক ঘোষণা করেছে তারা আওয়ামী লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

অনুরূপ দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের এক লক্ষ লোক ঘোষণা করেছে তারা আওয়ামী লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও।

অনুসন্ধানের শুরুতে উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। পর্যবেক্ষণে ভিডিওটিতে বেশকিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওটি সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যায়, পেছনের ব্যানারে অর্থপূর্ণ নয় এমন শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। এছাড়া, উপস্থিত একাধিক ব্যক্তির হাতে প্ল্যাকার্ডে অস্বাভাবিক লিখনি এবং রিপোর্টারের হাতে থাকা বুমে অর্থপূর্ণ নয় এমন নাম দেখা যায়।

ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম।

বিষয়টি অধিকতর নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।

এছাড়া, ঝিনাইদহে আদৌও এমন কোনো ঘটনা ঘটেছে কী না জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে এমন কোনো সংবাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের এক লক্ষ লোক ঘোষণা করেছে তারা আওয়ামী লীগ ছাড়া ভোট কেন্দ্রে যাবে না দাবিতে এআই দিয়ে তৈরি একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

Share: