তাসনিম জারা এনসিপিকে রাজাকারের দল বলেছেন দাবিতে এআই ভিডিও প্রচার

২৭ ডিসেম্বর দল থেকে পদত্যাগ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরই প্রেক্ষিতে, ‘শেখর বেটি সঠিক ছিলেন। এনসিপি রাজাকারদের একটি দল। যেটা আমি আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আপনারা আমাকে ক্ষমা করে দিন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। একটি ভিডিওতে তাসনিম জারাকে বলতে দেখা যায়, ‘শেখের বেটি ঠিকই বলেছিল এনসিপি হলো যুক্তদের দল। যেটা আগে বুঝিনি সেটা এখন বুঝছি। অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দিন।’

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১২ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এনসিপিকে রাজাকারের দল বলেছেন তাসনিম জারা দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিও তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে বেশ কিছু এআই-জনিত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিদের চোখ স্থির ও মুখাবয়বের অসংগতিও রয়েছে, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘GLFF (2024)’ মডেলের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর তাসনিম জারার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তবে সেখানে এনসিপি সম্পর্কে কোন মন্তব্য করেননি। এছাড়া, গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোন তথ্য বা ভিডিওবার্তা খুঁজে পাওয়া যায় নি।

সুতরাং, এআই দিয়ে তৈরি ভিডিওকে তাসনিম জারাএনসিপিকে রাজাকারের দল বলেছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

Share: