সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘সাইকেলে নদী পাড়ি বরিশালের যুবক ভাইরাল’।
উক্ত দাবির গণমাধ্যমের ভিডিও দেখুন ভোরের কাগজ, ইনকিলাব।
একই দাবির ভিডিও দেখুন ইনস্টাগ্রামে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাইকেলে নদী পাড়ি দেওয়ার আসল দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
ভিডিওটির সূত্রপাত অনুসন্ধানে WAB ART নামের ইন্দোনেশিয়াভিত্তিক একটি টিকটক প্রোফাইলে গত ২৫ এপ্রিল প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। প্রোফাইলটিতে এই ধরণের আরো একাধিক ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলোর কোনোটিতে এআই লেবেল আবার কোনোটিতে প্রমোশনাল কনটেন্ট বলে উল্লেখ পাওয়া যায়৷
ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা তা জানতে রিউমর স্ক্যানার এআই শনাক্তকরণ টুলের সহায়তায় বিশ্লেষণে ভিডিওটি এআই হওয়ার সম্ভাবনা প্রায় ৮২ শতাংশ বলে জানতে পারে।

সুতরাং, সাইকেলে নদী পাড়ি বরিশালের যুবকের দাবিতে প্রচারিত ভিডিও এআই দিয়ে নির্মিত।
তথ্যসূত্র
- AI Analysis


