বিমান ভেঙে সাগরে পড়ে যাওয়ায় একজন তরুণীর বাঁচার আকুতি দাবিতে এআই তৈরি ভিডিও প্রচার

সম্প্রতি ‘বিমান ভেঙে সাগরে পড়ে যাওয়ায় একজন বোন বাঁচার আকুতি করছে সবাই ভিডিও টি শেয়ার করেন। জানি না ঘটনাটি কোথায় আল্লাহ তায়ালা যেন সবাই কে হেফাজত করেন আমীন।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এই ভুয়া ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে আলোচিত দাবির স্বপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, এতে থাকার নারীর মুখাবয়ব ও পারিপার্শ্বিক দৃশ্যে অস্বাভাবিকতা রয়েছে, যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘হাইভ মডারেশনের’ মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। টুলটি বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ।

সুতারাং, বিমান ভেঙে সাগরে পড়ে যাওয়ায় একজন তরুণীর বাঁচার আকুতি করছে দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: