বিদ্রোহী প্রার্থীদের হত্যার হুমকি দেয় ধানের শীষের প্রার্থীরা দাবিতে এনটিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়াই এই বিদ্রোহী প্রার্থীদের কে হত্যার হুমকি দেয় ধানের শীষ মনোনীত প্রার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বিদ্রোহী প্রার্থীরা” শিরোনামে এনটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়াই এই বিদ্রোহী প্রার্থীদের কে হত্যার হুমকি দেয় ধানের শীষ মনোনীত প্রার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বিদ্রোহী প্রার্থীরা” শিরোনামে এনটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে এনটিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইন রয়েছে। তবে এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই।
পরবর্তীতে এনটিভির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এরূপ কোনো ফটোকার্ড কিংবা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, এনটিভির ফেসবুক পেজে গত ১৪ জানুয়ারি ‘সরে দাড়াচ্ছেন বিএনপি’র যেসব বিদ্রোহী প্রার্থীরা’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। এনটিভির মূল ফটোকার্ডটিতে ‘সরে দাড়াচ্ছেন বিএনপি’র যেসব বিদ্রোহী প্রার্থীরা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়াই এই বিদ্রোহী প্রার্থীদের কে হত্যার হুমকি দেয় ধানের শীষ মনোনীত প্রার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বিদ্রোহী প্রার্থীরা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, এনটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত এনটিভির পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েকজন প্রার্থীর সঙ্গে আলোচনা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রার্থীর স্বার্থে নির্বাচনে সহযোগিতার অনুরোধ করে বিএনপি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন দলের চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন জেলার বেশক’জন বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ছেড়ে দেয়া ১৭টি আসনের মধ্যে চারটি আসনের বিদ্রোহী প্রার্থী এখনো অনড় অবস্থানে রয়েছেন। তারা শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেন।
সুতরাং, ‘বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়াই এই বিদ্রোহী প্রার্থীদের কে হত্যার হুমকি দেয় ধানের শীষ মনোনীত প্রার্থীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বিদ্রোহী প্রার্থীরা’ শীর্ষক এনটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- NTV: Facebook Post
- NTV: Youtube

