অস্ত্র ও হত্যা মামলার আসামি বিএনপির প্রচারণায় ব্যস্ত দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

গত ০৫ ফেব্রুয়ারি ‘অস্ত্র ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপির প্রচারনায় ব্যাস্ত’ শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অস্ত্র ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপির প্রচারনায় ব্যাস্ত’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ০৫ ফেব্রুয়ারি উল্লেখ পাওয়া যায়।

উল্লেখিত তথ্যের সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল

পর্যবেক্ষণ করে ০৫ ফেব্রুয়ারি বা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

এছাড়াও, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনে বিস্তর অমিল লক্ষ্য করা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের লোগো সংবলিত এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, অস্ত্র ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপির প্রচারনায় ব্যাস্ত’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: