জামায়াত ইসলামীকে জড়িয়ে ইসির মন্তব্য দাবিতে এখন টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘বিভিন্ন স্থানে জামায়াতের মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে বোরকা তৈরির নামে জামায়াতের প্রতি কাল্পনিক অভিযোগ তুলে নাটক সাজানো হচ্ছে- ইসি’ শীর্ষক দাবিতে গণমাধ্যম ‘এখন টিভি’ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াত ইসলামী নিয়ে ইসি এমন কোনো মন্তব্য করেননি এবং এরূপ দাবিতে এখন টিভিও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, এখন টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে গণমাধ্যম এখন টিভির লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘৮ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ৮ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, এখন টিভির ফেসবুক পেজে ৮ ফেব্রুয়ারী ‘বিভিন্ন স্থানে জামায়াতের মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে বোরকা তৈরির নামে জামায়াতের প্রতি কাল্পনিক অভিযোগ তুলে নাটক সাজানো হচ্ছে – ইসিতে জামায়াতের অভিযোগ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনামের নিচের অংশ ব্যতীত সকল উপাদানের মিল রয়েছে এখন টিভির মূল ফটোকার্ডের শিরোনামের নিচে ‘ইসিতে জামায়াতের অভিযোগ’ শীর্ষক বাক্য উল্লেখ থাকলেও আলোচিত ফটোকার্ড উক্ত বাক্যটি নেই।
অর্থাৎ, এখন টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘বিভিন্ন স্থানে জামায়াতের মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে বোরকা তৈরির নামে জামায়াতের প্রতি কাল্পনিক অভিযোগ তুলে নাটক সাজানো হচ্ছে’ শীর্ষক দাবিতে এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Ekhon TV- Facebook Post

