তারেক রহমানকে জড়িয়ে আবিদুলের মন্তব্য দাবিতে এখন টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ০৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদিত আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত করে ‘আমার নেতা তারেক রহমান মুচলেকা দিয়েছে” এই নই যে তিনি এই বাংলাদেশে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবেনা! অবশ্যই তিনি মাথা উঁচু করে রাজনীতি করবেন’ শিরোনামে এখন টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেননি এবং এখন টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, এখন টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে এখন টিভির লোগো ও এটি প্রচারের তারিখ হিসেবে ‘৪ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে গত ৪ ফেব্রুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।

তবে, এখন টিভির ফেসবুক পেজে গত ৪ ফেব্রুয়ারী ‘একজন সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিলো তারা ৫৪ বছর পর আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়- আবিদুল ইসলাম খান’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। এখন টিভির মূল ফটোকার্ডটিতে ‘একজন সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিলো তারা ৫৪ বছর পর আবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে চায়’ শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে উক্ত শিরোনামের পরিবর্তে ‘আমার নেতা তারেক রহমান মুচলেকা দিয়েছে” এই নই যে তিনি এই বাংলাদেশে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবেনা! অবশ্যই তিনি মাথা উঁচু করে রাজনীতি করবেন’ শীর্ষক শিরোনাম যুক্ত করা হয়েছে।

অর্থাৎ, এখন টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের মন্তব্য দাবিতে এখন টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: