সংবিধান সংশোধন প্রসঙ্গে তারেক রহমানের মন্তব্য দাবিতে যুগান্তরের সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ০৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমান ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সরিয়ে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত করে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সরিয়ে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত করে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে বিএনপি’ শীর্ষক মন্তব্য করেননি এবং দৈনিক যুগান্তরও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, যুগান্তরের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে যুগান্তরের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘০৬ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ’ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, একই তারিখে দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে তারেক রহমানের ছবি সংযুক্ত ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বিএনপি’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক যুগান্তরের মূল ফটোকার্ডটিতে ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে বিএনপি’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সরিয়ে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত করে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে বিএনপি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, দৈনিক যুগান্তরের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, তারেক রহমানকে উদ্ধৃত করে ‘সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সরিয়ে ধর্মনিরপেক্ষতা সংযুক্ত করে সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে বিএনপি’ শিরোনামে দৈনিক যুগান্তরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: